রোববার উপজেলার বৈন্যা এলাকায় যমুনার শাখা নদীতে অভিযান চালিয়ে এ জরিমানা করেন দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম ফয়েজ উদ্দিন।
তিনি বলেন, দৌলতপুর উপজেলার জিয়নপুর ইউপির বৈন্যা এলাকায় যমুনার শাখা নদীতে অবৈধভাবে বালু তোলা হচ্ছে। এমন খবরে সেখানে অভিযান চালিয়ে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে বালু তোলার কাজে ব্যবহৃত দুইটি ড্রেজার ও বালুর পাইপ ধ্বংস করা হয়। অভিযান অব্যাহত থাকবে।
.png)