রোববার বিকেলে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করে সদর উপজেলা প্রশাসন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান বিন মোহাম্মদ আলীর নের্তৃত্বে অভিযানে সঙ্গে ছিলেন টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ইনস্পেক্টর রবিউল ইসলামসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
.png)
এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান বিন মোহাম্মদ আলী বলেন, টাঙ্গাইলের শহরে রেস্তোরাঁ ও বহুতল ভবনে প্রশাসনের নিয়মিত অভিযান চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় আজকে শহরের সুগন্ধা রেস্টুরেন্ট ২০ হাজার টাকা, সুরুচি রেস্টুরেন্টকে ১ লাখ টাকা, ছেফাত রেস্তোরাঁকে ১০ হাজার টাকা ও ঝাউবন রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এদের কারো অগ্নি নির্বাপক ব্যবস্থা না থাকায় এই জরিমানা করা হয়েছে। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ইনস্পেক্টর রবিউল ইসলাম বলেন,যাদের ভবন ও রেস্তোরাঁয় অগ্নি নির্বাপক ব্যবস্থা নেই তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।