রোববার (৩ মার্চ) পরিবারের সদস্যরা মরদেহটি শনাক্ত করেন। পরে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এর আগে, গত শনিবার (২ মার্চ) সদর উপজেলার পইল ইউনিয়নে করাঙ্গী নদীর হুরুমোড়া হাওরের গাতাবের এলাকায় বস্তাবন্দি অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ।
.png)
স্বজনরা জানান, গত পাঁচদিন আগে বাড়ি থেকে বের হন সাইফুল। এরপর থেকে তিনি আর বাড়ি ফিরেননি। গত ছয়মাস আগে হবিগঞ্জ শহরতলীর উমেদনগর গ্রামে বিয়ে করেন তিনি।
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি অজয় চন্দ্র দেব জানান, এ ঘটনায় এখনো কোনো মামলা করা হয়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।