ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

জামালপুরে পাঁচ ঘণ্টায় ১৩ জনকে কামড়াল কুকুর

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ০১:৪২, ৪ মার্চ ২০২৪
জামালপুরে পাঁচ ঘণ্টায় ১৩ জনকে কামড়াল কুকুর
ফাইল ছবি

জামালপুরের সরিষাবাড়ীতে পাঁচ ঘণ্টার ব্যবধানে কুকুরের কামড়ে শিশুসহ ১৩ জন আহত হয়েছে। রোববার বিকেল ৩টা থেকে রাত ৮টা নাগাদ উপজেলাসহ পৌর শহরের পৃথক পৃথক স্থানে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- পৌর ৫নং ওয়ার্ডের তারিয়াপাড়া এলাকার কালু মিয়া (৪৫), রিতা (৩৬), সিমলা বাজার এলাকার তামিম (৩), পল্লবী (৫৫), পৌর ৬নং ওয়ার্ডের চকহাট বাড়ী এলাকার মাসুমা বেগম (৫৫), ধানাটা গ্রামের রবিউল ইসলাম (৩৮), রিয়াদ ইসলাম (১৬), মহাদান ইউনিয়নের খাগুরিয়া গ্রামের সাদিয়া (১১), ইসমাইল হোসেন (৫৫) ও ভাটারা ইউনিয়নের ফুলদহ এলাকা হতে আত্মীয় বাড়ি বেড়াতে আসা বৃদ্ধা জমিলা বেগম (৬০) সহ মোট ১৩ জন।

এই তথ্য নিশ্চিত করেছেন সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার রবিউল ইসলাম। তিনি বলেন, ‘আহতদেরকে আরআইজি ভ্যাকসিন দেওয়া হয়েছে।’

রবিউল ইসলাম বলেন, ‘বিকেলে দুইজন রোগী আসে এবং তারা বলে পাগলা কুকুরে কামড় দিয়েছে। ঐ দুইজনকে চিকিৎসা দেওয়ার পর সন্ধ্যার দিকে আরো ৫/৬জন করে আসা শুরু করে। কেউ জরুরি আহত হয়নি। কিন্তু সকলের পায়ে কুকুরের কামড় দেখা গেছে। তাই সবাইকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। কিছু মানুষকে হাসপাতাল থেকে ভ্যাকসিন দিয়ে কাভার করতে পেরেছি। আর বাকিরা বাইরে থেকে কিনে এনে দিয়েছে।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!