রোববার (৩ মার্চ) মধ্যরাত থেকে ভোর পর্যন্ত চাঁদপুর সদর উপজেলা মৎস্য দফতর ও কোস্ট গার্ড চাঁদপুর যৌথ অভিযান পরিচালনা করে এসব চিংড়ি জব্দ করে।
দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা তানজিমুল ইসলাম।
.png)
তিনি বলেন, মধ্যরাত থেকে ভোর পর্যন্ত অভিযান পরিচালনা করে হরিনা ফেরিঘাট অঞ্চলে যাত্রীবাহী বাস হতে ৩ হাজার ৬০০ কেজি বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়। পরবর্তীতে এসব চিংড়ি কোস্ট গার্ড চাঁদপুর স্টেশনে এনে মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়। তবে, এ সময় কাউকে আটক করা যায়নি।
অভিযানে চাঁদপুর সদর উপজেলা মৎস্য দফতরের ক্ষেত্র সহকারী জামিল হোসেন, ক্ষেত্র সহকারী মোশারফ হোসেন, কোস্ট গার্ড চাঁদপুর স্টেশনের চিফ পেটি অফিসার শফিকুল ইসলামসহ কোস্ট গার্ড সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।