রোববার বেলা ১১টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল হোসেন চাঁদ শ্রীকোনা শেখ পাড়া গ্রামের মোশাইদ আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (গণমাধ্যম) সম্রাট তালুকদার।
.png)
তিনি জানান, যাত্রী নিয়ে জকিগঞ্জ থেকে সিলেটে আসছিল বাসটি। এ সময় গোলাপগঞ্জ থানাধীন জকিগঞ্জ সড়কের হিলালপুর এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটিকে চাপা দেয় যাত্রীবাহী বাসটি। এতে ঘটনাস্থলেই মারা যান আবুল হোসেন। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় গোলাপগঞ্জ থানা পুলিশ। তবে ঘটনার পর পালিয়েছেন বাসের চালক ও হেলপার।