চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শনিবার দিনব্যাপী এই আয়োজনে রাজশাহী বিভাগের বিভিন্ন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের প্রজেক্ট উপস্থাপন করেন।
এ উপলক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব ড. ফরিদ উদ্দিন আহমদ। কারিগরি শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আজিজ তাহের খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব ড. সিরাজুল ইসলাম ও চাঁপাইনবাবগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক দেবেন্দ্র নাথ উরাঁও প্রমুখ।
.png)
বক্তরা বলেন, কারিগরি শিক্ষায় শিক্ষিত হলে দ্রুততম সময়ে চাকরির বাজারে প্রবেশের সুযোগ পায়। সাধারণ শিক্ষার চেয়ে কারিগরি শিক্ষার তরুণরা ৭০ ভাগ বেশি চাকরির সুবিধা পাচ্ছে। তাই কারিগরি শিক্ষায় সবাইকে আরো বেশি মনোযোগী হওয়ার আহ্বান জানান।