ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৩

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১৫, ১ মার্চ ২০২৪
ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৩
ছবি: ডেইলি বাংলাদেশ

মেহেরপুরে যাত্রীবাহী ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মজিবুল হক (৬০) নামের এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো তিনজন।

শুক্রবার (১ মার্চ) সকালে গাংনী-হাটবায়োলিয়া সড়কের পূর্ব মালসাদহ মাদরাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মজিবুল হক চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খারেদ গ্রামের বাসিন্দা।

আহতরা হলেন- মোটরসাইকেল আরোহী মেহেরপুরের গাংনী উপজেলার শিশিরপাড়া গ্রামের  এনামুল হকের ছেলে সোহেল রানা (১৫) ও একই গ্রামের শরিফুল ইসলামের ছেলে শান্ত মিয়া (১৫) এবং ইজিবাইকের যাত্রী রাইপুর গ্রামের পটল আলীর স্ত্রী মর্জিনা খাতুন (৩৫)।

Advertisement

প্রত্যক্ষদর্শীরা জানান, গাংনী থেকে মোটরসাইকেল আরোহী রানা ও শান্ত দ্রুত গতিতে হাটবোয়ালিয়া বাজারের দিকে যাচ্ছিল। তারা পূর্ব মালসাদহ মাদরাসার কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে মুখেমুখি সংঘর্ষ হয়। এ সময় দুই গাড়ির চারজন আহত হন। পরে হাসপাতালে মজিবুল হক মারা যান। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।

গাংনী থানার ওসি তাজুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু ও তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!