নিহতরা হলেন একই উপজেলার যোগিহুদা গ্রামের আব্দুল মালেকের ছেলে জিসান ও যাদবপুর ইউপির বড়বাড়ি গ্রামের রবিউল্যার ছেলে মমিনুর রহমান।
মহেশপুর থানার ওসি মাহাব্বুর রহমান জানান, সকাল ১১ টার দিকে যোগিহুদা গ্রাম থেকে জিসান মোটরসাইকেল যোগে পার্শ্ববর্তী লেবুতলা গ্রামে যাচ্ছিলেন। পথে সস্তার বাজারে পৌঁছলে বিপরীত দিকে থেকে আসা শ্যালো ইঞ্জিনচালিত একটি আলমসাধুর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জিসান গুরুতর আহত হন। সেখান থেকে তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
অপরদিকে, সকাল সাড়ে ১১টার দিকে একই উপজেলার গয়েশপুর গ্রামের মোড়ে বাঁশ বোঝাই ভ্যানকে পেছন দিক থেকে ধাক্কায় দেয় একটি মোটরসাইকেল। এতে মোটরসাইকেল আরোহী বড়বাড়ী গ্রামের মমিনুর রহমান ঘটনাস্থলেই নিহত হন। আহত হয় আলী হোসেন নামে আরেকজন। লাশ উদ্ধার করে মহেশপুর থানায় রাখা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।