ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]
বেইলি রোডে আগুন

একই পরিবারের তিনজন নিহত, পুরো গ্রাম যেন কাঁদছে

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০৩, ১ মার্চ ২০২৪
একই পরিবারের তিনজন নিহত, পুরো গ্রাম যেন কাঁদছে
ছবি: সংগৃহীত

নোয়াখালীর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে একই পরিবারের তিনজনের বাড়িতে চলছে শোকের মাতম। সারিবদ্ধভাবে রাখা তিনটি খাটিয়ায় মা ও দুই শিশুসন্তান রয়েছে শুয়ে। এমন দৃশ্য দেখে চোখের জল ধরে রাখতে পারছে না কেউ। পুরো গ্রাম যেন কাঁদছে।

নোয়াখালীর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মোস্তফার বাড়িতে গেলে এমন দৃশ্য দেখা মেলে। বাড়িতে স্বজনদের ভিড়, চলছে আহাজারি। কে কাকে সান্ত্বনা দেবে, সবাই কাঁদছে।

জানা গেছে, বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে শিশুদের বাবা সায়েক আহমেদ আশিকের মালয়েশিয়া প্রবাসী বন্ধু মোহাম্মদ আলীর ছোট মেয়ে আলিছার জন্মদিনের অনুষ্ঠানে ঢাকার বেইলি রোডে যোগদানের জন্য যায়। 

Advertisement

অগ্নিকাণ্ডের ঘটনায় মা নাযিযা আক্তার ও তার ২ শিশুসন্তান আরহান মোস্তফা আহমেদ ও আবিয়াদ আহম্মেদ আয়াদ ছাড়াও প্রবাসী মোহাম্মদ আলীর দুই মেয়ে রিয়া ও আলিছা এবং তাদের খালাতো বোন নিমুসহ ছয়জন মৃত্যুবরণ করেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!