ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ প্রিমিয়ার লিগ-২০২৪

বেইলি রোড ট্র্যাজেডি; বিপিএল শুরুর আগে যা করা হবে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:০৬, ১ মার্চ ২০২৪
বেইলি রোড ট্র্যাজেডি; বিপিএল শুরুর আগে যা করা হবে
ফাইল ছবি

রাজধানীর ব্যস্ততম এলাকাগুলোর একটি বেইলি রোড। লাখো মানুষের কোটি স্মৃতির সেই জায়গা এখন শোকে স্তব্ধ। যেখানে এক বহুতল ভবনে আগুনের ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪৬ জন। হৃদয়বিদারক এ ঘটনায় শোকে স্তব্ধ গোটা দেশ।

বেইলি রোডের এমন মর্মান্তিক ঘটনার এক দিন পরই মাঠে গড়াচ্ছে বিপিএলের ফাইনাল। দশম আসরের ফাইনালে আজ সন্ধ্যায় মাঠে নামবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশাল। ম্যাচের আগে বেইলি রোড ট্র্যাজেডির জন্য এক মিনিট নীরবতা পালন করা হবে।

টসের পর সন্ধ্যা ৬টা ২০ মিনিটে দুই দলের খেলোয়াড় ও ম্যাচ অফিসিয়ালরা মাঠে উপস্থিত হবেন। দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করবে পুরো স্টেডিয়াম।

Advertisement

উল্লেখ্য, বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে বেইলি রোডের একটি বহুতল ভবনে আগুন লাগে। এতে এখন পর্যন্ত অন্তত ৪৬ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরো অন্তত ২২ জন। 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!