ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মবাড়িয়ায় অবৈধভাবে খাল ভরাট, ৫০ হাজার টাকা জরিমানা 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৮, ২৮ ফেব্রুয়ারি ২০২৪
ব্রাহ্মবাড়িয়ায় অবৈধভাবে খাল ভরাট, ৫০ হাজার টাকা জরিমানা 
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে খাল ভরাটের দায়ে মো. মোবারক নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার বিকেলে সদর উপজেলার নাটাই উত্তর ইউপির ভাটপাড়ায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসাইন। মো. মোবারক জেলার সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের ভাটপাড়া এলাকার বাসিন্দা।

মোশারফ হোসাইন জানান, উপজেলার বিভিন্ন জায়গায় একটি চক্র অবৈধভাবে ফসলি জমি খননযন্ত্র দিয়ে কেটে বালু উত্তোলন করছেন ও খাল-ডোবা ভরাট করছেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে ভাটপাড়া এলাকায় অভিযান চালিয়ে সরকারি খাল ভরাট করে শ্রেণি পরিবর্তন করার অভিযোগে মোবারককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি খাল থেকে মাটি অপসারণ করে আগের অবস্থায় ফেরত নেয়ার জন্য ৫ দিনের সময় প্রদান করা হয়।

Advertisement

জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত থাকবে। এ সময় সদর থানা পুলিশ উপস্থিত ছিলো।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!