ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৫, ২৮ ফেব্রুয়ারি ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।

বুধবার সকালে উপজেলার হরষপুর ইউনিয়নের বুল্লা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন- একই গ্রামের কাউসার, মুখলেস, মোহন, জহুরুল হক, আব্দুল্লাহ, ছোট্ট মিয়া, মিলন মিয়া, রিপন মিয়া, জাকির মিয়া, রিপন মিয়া, আব্বাস আলি, তানভীর, আশু মিয়া, শফিকুল, রফিক, জসিম মিয়া, রিপন, আবু লাল, কাউসার, আবন মিয়া, জয়নাল, লুৎফুর, সাদেকুল, নাজমুল, ওহিদ, তারেক, রামিত, জসিম, সিরাজ, কুশনাহার, রাসেল, নাসির মিয়া, ফায়েজ মিয়া, বিল্লাল মিয়া, আব্দুল্লাহ, আবু তাহের, মোশাররফ, সাকিব, মিলন, মনা মিয়া, নাঈম, হাকিম, শামীম, আবুল হোসেন, মোজাম্মেল, মামুন ও আজগর।

Advertisement

জানা যায়, দীর্ঘদিন ধরে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য কাউসার মিয়ার সঙ্গে মাদরাসাশিক্ষক জয়নাল মিয়ার গোষ্ঠীর বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে বুধবার সকালে দুই গোষ্ঠীর লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় বেশ কিছু বাড়িঘর ভাংচুর করা করা হয়। এ সময় উভয়পক্ষের অর্ধশতাধিক লোক আহত হন। তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।

বিজয়নগর থানার ওসি আসাদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!