ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দিনাজপুরে চার ক্লিনিক-ডায়াগনস্টিককে দুই লাখ টাকা জরিমানা

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩২, ২৮ ফেব্রুয়ারি ২০২৪
দিনাজপুরে চার ক্লিনিক-ডায়াগনস্টিককে দুই লাখ টাকা জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

দিনাজপুরে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৪টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে যৌথ অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দিনাজপুর শহরের বালুবাড়ি এলাকার চারটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও জেলা স্বাস্থ্য বিভাগ।

এ সময় লাইসেন্স নবায়নবিহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অপরিচ্ছন্ন পরিবেশে চিকিৎসাসেবা, কর্তব্যরত চিকিৎসক ও পর্যাপ্ত নার্স-টেকনোলজিস্টের অভাব, আয়া দিয়ে ইসিজি কার্যক্রম, পরীক্ষাগারে দুষিত রক্ত সংরক্ষণ ও মেয়াদোত্তীর্ণ রাসায়নিক উপাদান দিয়ে প্যাথলজিক্যাল টেস্ট রিপোর্ট তৈরিসহ বিভিন্ন অনিয়ম পাওয়া যায়।

Advertisement

অভিযান পরিচালনাকালীন সময়ে বিভিন্ন অনিয়ম পেলে প্রতিষ্ঠানগুলোর মালিকদের প্রত্যেককে ৫০ হাজার করে মোট ২ লাখ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম রুনী। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মুহতাত আবিদ।

অভিযান শেষে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কর্মকর্তা মমতাজ বেগম রুনী বলেন, দিনাজপুর শহরের বালুবাড়ি এলাকায় পরিচালিত যৌথ অভিযানে চারটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিভিন্ন অনিয়মের কারণে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!