সোমবার রাত ১১টার দিকে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ এহসান উদ্দিন।
মঙ্গলবার বেলা ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন অভিযানে অংশগ্রহণকারী চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম।
.png)
তিনি বলেন, সোমবার বিকেল সাড়ে ৩টা থেকে শুরু করে রাত সাড়ে ১০টা পর্যন্ত মেঘনা নদীর মতলব উত্তর উপজেলার আমিরাবাদ এলাকা থেকে শুরু করে সদর উপজেলার মেঘনা মোহনার মিনি কক্সবাজার নামক স্থান পর্যন্ত অভিযান পরিচালনা করে টাস্কফোর্স। এ সময় আমিরাবাদ এলাকা থেকে জাটকা ধরা অবস্থায় ১৯ জেলেকে আটক করা হয়। জব্দ করা হয় ২০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্টজাল।
তিনি আরো বলেন, আটক জেলেদের মধ্যে চারজনকে পাঁচ হাজার টাকা করে জরিমানা, ৯ জনকে সাতদিন করে এবং ছয়জনকে ১৫ দিনে করে কারাদণ্ড দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন- ইলিশ প্রকল্প চাঁদপুরের সহকারী মৎস্য কর্মকর্তা মো. মুশফিকুর রহমান, কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের চিফ পেটি অফিসার মো. শফিকুল ইসলাম, নৌ-পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা।