ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাইবান্ধা পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, ৩ জন কারাগারে

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৪
গাইবান্ধা পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, ৩ জন কারাগারে
গাইবান্ধা পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

গাইবান্ধা আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে পুলিশ ভেরিফিকেশনের নামে অতিরিক্ত টাকা আদায়সহ বিভিন্ন অভিযোগে তিনজনকে আটক করেছে দুদক।

রোববার দুপুরে রংপুর দুদকের সমন্বিত জেলা কার্যালয় থেকে এনফোর্সমেন্ট টিমের ছয়জন সদস্য এ অভিযান পরিচালনা করেন।

আটককৃতরা হলেন- সোহেল, কাঞ্চন ও রুবেল নামের তিন যুবক। তাদের বাড়ি গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের জেলখানা সংলগ্ন এলাকায়।

Advertisement

রংপুর দুদক কার্যালয়ের সহকারী পরিচালক হোসাইন শরীফ জানান, সুনির্দিষ্ট অভিযোগ ও গাইবান্ধা পাসপোর্ট অফিস সংক্রান্ত অনিয়মের পরিপ্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে টিমের সদস্যরা ছদ্মবেশে সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলে হয়রানি ও দালালদের দৌরাত্ম্যের অভিযোগের সত্যতা পান। এছাড়া ভুক্তভোগীর কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়কালে তিন দালালকে টাকাসহ হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!