ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিআরটিএতে ছদ্মবেশে দুদক, হাতেনাতে ধরা ৩ কর্মচারী

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৭, ১৫ ফেব্রুয়ারি ২০২৪
বিআরটিএতে ছদ্মবেশে দুদক, হাতেনাতে ধরা ৩ কর্মচারী
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে বিআরটিএ অফিসে অভিযান চালিয়ে অবৈধ লেনদেন করার সময় তিন কর্মচারীকে হাতেনাতে ধরেছে দুদক। এ সময় চার দালালকেও আটক করা হয়।

বৃহস্পতিবার দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর সহকারী পরিচালক এনামুল হকের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

সহকারী পরিচালক এনামুল হক বলেন, চট্টগ্রাম বিভাগীয় বিআরটিএ অফিসে দালালের দৌরাত্ম্যের অভিযোগ ছিল। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সেখানে ছদ্মবেশে অভিযান চালানো হয়। এ সময় সেবাগ্রহীতাদের সঙ্গে অবৈধ লেনদেন করার সময় বিআরটিএর তিন কর্মচারীকে হাতেনাতে ধরা হয়। একই অভিযানে চার দালালকেও আটক করে পুলিশে দেওয়া হয়। তিন কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে বিআরটিএ।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!