শনিবার রাতে উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের বোধিপুর বৌদ্ধ বিহার এলাকায় এ ঘটনা ঘটে। রোববার ইউপিডিএফ কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিনগত রাতে উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের বোধিপুর বৌদ্ধ বিহার এলাকায় অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন ইউপিডিএফ’র কালেক্টর নিপুন চাকমা। সেখানে আগে অবস্থান করা তাদের প্রতিপক্ষরা গুলি চালালে ঘটনাস্থলে নিপুন নিহত হন।
.png)
বাঘাইছড়ি সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আব্দুল আউয়াল বলেন, পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় এনেছে। এ ঘটনার পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।