নিহত রোজিনা উপজেলার পাট্টা গ্রামের প্রবাসী লিটন শেখের স্ত্রী। গ্রেফতারকৃত আসামির নাম শিহাব শেখ (৪৫)। তিনি পাংশা উপজেলার বাজেয়াপ্ত বাগলী গ্রামের হেকমত আলী শেখের ছেলে।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ ফেব্রুয়ারি উপজেলার পাট্টা গ্রামের বাঁশ বাগানের পাশ থেকে রোজিনা নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা আবজাল খাঁ বাদী হয়ে পাংশা থানায় অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন।
.png)
নিহত রোজিনার স্বামী লিটন শেখ দুবাই প্রবাসী। রোজিনা তার এক ছেলে এক মেয়েকে নিয়ে স্বামীর বাড়িতেই বসবাস করতেন। লিটন শেখ তার স্ত্রী রোজিনাকে হত্যা করার পরিকল্পনা করেন। এ জন্য হত্যাকারীদের তিনি দুই লাখ টাকা দেন। পরিকল্পনা অনুযায়ী গত ৮ ফেব্রুয়ারি রোজিনা তার ছেলেকে নিয়ে রাতে ঘরে ঘুমিয়ে পড়েন। তার মেয়ে দাদা-দাদির সঙ্গে অন্য বাড়িতে ছিল।
গ্রেফতারকৃত আসামি শিহাব শেখ ও তার সহকারীরা যোগসাজশে রোজিনাকে কৌশলে বাড়ি থেকে অদূরে বাঁশ বাগানের কাছে নিয়ে যান। তারা প্রথমে গাছের ডাল দিয়ে রোজিনার মাথায় আঘাত করেন। পরে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করেন। পুলিশের জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সঙ্গে পাঁচজন জড়িত থাকার কথা স্বীকার করেছেন আসামি শিহাব।