ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কমলনগরে কৃষক হত্যা, স্ত্রী-শ্বশুরসহ গ্রেফতার ৫

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৭, ২৪ ফেব্রুয়ারি ২০২৪
কমলনগরে কৃষক হত্যা, স্ত্রী-শ্বশুরসহ গ্রেফতার ৫
ছবি: ডেইলি বাংলাদেশ

লক্ষ্মীপুরের কমলনগরে কৃষক আবুল কাশেম হত্যা মামলায় স্ত্রী, শ্বশুর, শ্যালক-শ্যালিকাসহ পাঁচজনকে গ্রেফতার করেছে র‌্যাব। পরে তাদের কমলনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক গোলাম মোর্শেদ। এর আগে, শুক্রবার রাতে কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরজাঙ্গালিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- নিহত কাশেমের শ্বশুর আলী আক্কাস, শ্যালক জহির উদ্দিন, জ্যাঠাস আকলিমা বেগম, স্ত্রী তাছলিমা বেগম ও শ্যালিকা তাহমিনা আক্তার।

Advertisement

কমলনগর থানার ওসি তওহিদুল ইসলাম বলেন, র‌্যাব পাঁচজনকে গ্রেফতার করে থানা হস্তান্তর করেছে। হত্যা মামলার আসামি হিসেবে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, নিহত কাশেম কমলনগরের চরকাদিরা ইউনিয়নের চরপাগলা গ্রামের আবু ছায়েদ মোল্লার ছেলে। তিনি পেশায় কৃষি শ্রমিক ছিলেন। প্রায় তিন মাস আগে চর জাঙ্গালিয়া গ্রামের তাছলিমাকে পারিবারিকভাবে তিনি বিয়ে করেন।

গত ১৩ ফেব্রুয়ারি তিনি শ্বশুরবাড়ি বেড়াতে যান। ২০ ফেব্রুয়ারি বিকেলে তিনি শ্বশুরবাড়ি থেকে নিজবাড়ির উদ্দেশে বের হন। রাত ১০টার দিকে স্ত্রী তাছলিমা তাকে ফোন দিলে বন্ধ পান। পরদিন সকালে শ্বশুর বাড়ির পাশের একটি ক্ষেত থেকে কাশেমের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা ছায়েদ বাদী হয়ে কমলনগর থানায় একটি হত্যা মামলা করেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!