জানা যায়, নগরীর মিজানের মোড়, সাতবাড়িয়া, চর শ্যামপুর এলাকায় এই বৃষ্টিপাতের সঙ্গে শিলা ঝরেছে। আর নগরীর চৌদ্দপাই, মির্জাপুর, শ্যামপুর, বুধপাড়া এলাকায় শুধু বৃষ্টি হয়েছে। এছাড়া বিকেল থেকেই রাজশাহীর আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে।
রাজশাহী আবহাওয়া অফিস জানায়, রাজশাহীতে একদিনের ব্যবধানে কমেছে দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা। রাজশাহীতে শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। দিনের গড় বাতাসের আর্দ্রতা ছিল ৭৬ শতাংশ। এর আগে গত বৃহস্পতিবার ভোরে ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিলো।
.png)
নগরীর সাতবাড়িয়া এলাকার বাসিন্দা নজরুল ইসলাম জানান, সন্ধ্যা ৭ টার দিকে হঠাৎ করে বৃষ্টির সঙ্গে শিলা ঝরতে থাকে। কয়েকমিনিট স্থায়ী হয়েছিলো। তবে রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক রহিদুল ইসলাম শিলা বৃষ্টির বিষয়ে না জানলেও বৃষ্টির বিষয়টি নিশ্চিত করে বলেন, আবহাওয়া অফিস এলাকায় হালকা বৃষ্টিপাত হয়েছে। শিলা বৃষ্টি হয়নি। আসলে আবহওয়া অফিস এলাকায় বৃষ্টি না হলে সেটাও রেকর্ড করা সম্ভব হয় না।