ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কলাপাড়ায় বেশি দামে সার বিক্রি, জরিমানা অর্ধলাখ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৭, ২৪ ফেব্রুয়ারি ২০২৪
কলাপাড়ায় বেশি দামে সার বিক্রি, জরিমানা অর্ধলাখ
ছবি: ডেইলি বাংলাদেশ

পটুয়াখালীর কলাপাড়ায় সরকার কর্তৃক নির্ধারিত মূল্য উপেক্ষা করে বেশি দামে সার বিক্রি করায় এক পরিবেশককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার দুপুরে উপজেলার নীলগঞ্জ ইউপির পাখিমারা বাজারে মেসার্স কলাপাড়া এন্টারপ্রাইজ এর প্রতিনিধি সন্তোষ কর্মকারকে এ জরিমানা করা হয়।

স্থানীয় কৃষকদের অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন।

Advertisement

এর আগে, অভিনব কায়দায় এক পথচারীকে ঐ প্রতিষ্ঠানে সার ক্রয় করতে বলেন জাহাঙ্গীর হোসেন। পরে ৫ ধরনের সার বিক্রিতে বেশি দাম রাখায় ঘটনাস্থলে হাজির হন ভ্রাম্যমাণ আদালত।

জাহাঙ্গীর হোসেন বলেন, সকালে কৃষকদের অভিযোগ পেয়ে প্রথমে যাচাই করার জন্য আমি নিজেই একজনকে ঐ দোকানে পাঠাই। পরে দেখলাম সরকার কর্তৃক নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করছেন প্রতিনিধি সন্তোষ কর্মকার। তাই তাকে এ জরিমানা করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!