মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত ভৈরব পৌর শহরে রানীর বাজার এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেন এ অভিযান পরিচালনা করেন।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অবৈধভাবে নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বাজারে বিক্রির তথ্য পাওয়ার পর দুপুরে ভৈরবের রানীর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযানে জামাল ও অরুন এর মালিকানাধীন শাহিন প্যাকেজিং কারখানাকে ১ লাখ ৫০ হাজার টাকা, সোহরাওয়াদী মোল্লার কারখানাকে ১ লাখ ৫০ হাজার টাকা ও মনির আহমেদ এর কারখানাকে ২ লাখ টাকাসহ তিনটি অবৈধ পলিথিন কারখানাকে মোট ৫ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।
.png)
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেন বলেন, পলিথিন পরিবেশের জন্য ক্ষতিকর। এখানে অবৈধ পলিথিন কারখানা রয়েছে এমন খবরে অভিযান পরিচালনা করে তিনটি কারখানকে ৫ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।
অভিযানের সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ ও ভ্যাটেনারি কর্মকর্তা মনিরুজ্জামান তরফদার, পৌরসভার নিরাপদ খাদ্য পরিদর্শক নাসিমা বেগমসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা। এছাড়া অভিযানে সহযোগিতা করেন ভৈরব থানা পুলিশের সদস্যরা।