ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

উখিয়ায় অস্ত্র-গুলিসহ রোহিঙ্গা গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১৪, ২৩ ফেব্রুয়ারি ২০২৪
উখিয়ায় অস্ত্র-গুলিসহ রোহিঙ্গা গ্রেফতার
গ্রেফতারকৃত রোহিঙ্গা আমির হোসেন

কক্সবাজারের উখিয়া উপজেলায় অস্ত্র-গুলিসহ আমির হোসেন নামে এক রোহিঙ্গা যুবককে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় একটি ওয়ান শুটারগান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। 

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে তাকে গ্রেফতার করে উপজেলার পালংখালী-বালুখালী পানবাজার এপিবিএন। গ্রেফতারকৃত রোহিঙ্গা আমির হোসেন ক্যাম্প-১০ এর এফ/১০ ব্লকের মৃত হামিদ হোসেনের ছেলে।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে পানবাজার পুলিশ ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার উক্য সিং এর নির্দেশনায় সহকারী পুলিশ সুপার রসুল আহমদ নিজামীর নেতৃত্বে ঐ ক্যাম্পে অভিযান চালায় এপিবিএনের একটি দল। এ সময় একটি ওয়ান শুটারগান ও তিন রাউন্ড গুলিসহ রোহিঙ্গা আমির হোসেনকে গ্রেফতার করা হয়। পরে তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। 

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন ৮-এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আমির জাফর।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!