মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি মো. শামীম হোসাইন। এর আগে, শনিবার তাকে উখিয়া থানায় হস্তান্তর করে ১৪-এপিবিএন।
গ্রেফতারকৃত পারভেজ উখিয়ার পালংখালী ইউনিয়নের রোহিঙ্গা ক্যাম্পের আনজুমানপাড়ার বাসিন্দা।
.png)
১৪-এপিবিএন এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল জানান, গত শনিবার সকালে উখিয়ার পালংখালী ইউনিয়নের রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালানো হয়। এ সময় এক হাজার ৩৫০ ইয়াবাসহ পারভেজকে গ্রেফতার করা হয়। পরে তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
উখিয়া থানার ওসি মো. শামীম হোসাইন বলেন, গ্রেফতারকৃত পারভেজের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।