ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

উখিয়ায় অস্ত্র ও ইয়াবা উদ্ধার, রোহিঙ্গাসহ গ্রেফতার ২

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৬, ২৭ জানুয়ারি ২০২৪
উখিয়ায় অস্ত্র ও ইয়াবা উদ্ধার, রোহিঙ্গাসহ গ্রেফতার ২
গ্রেফতারকৃত রোহিঙ্গাসহ দুই মাদক ব্যবসায়ী- ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের উখিয়ার কুতুপালং বাজার এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা, অস্ত্র ও কার্তুজ নিয়ে রোহিঙ্গাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি অস্ত্র, ১০ হাজার ইয়াবা, সাত রাউন্ড গুলি, নগদ টাকা ও দুটি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- উখিয়ার কুতুপালং রেজিস্ট্রার ক্যাম্পের মো. ইসলাম ও বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের নজরুল ইসলাম।

Advertisement

শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার র‌্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী।

তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার রাতে কুতুপালং বাজার এলাকায় অভিযান চালায় র‌্যাব। অভিযানে রোহিঙ্গাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। পরে তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি অস্ত্র, ১০ হাজার ইয়াবা, সাত রাউন্ড গুলি, নগদ টাকা ও দুটি মোবাইল উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার আরো বলেন, গ্রেফতারকৃতদের পরের দিন উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!