সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি মো. শামীম হোসাইন। এর আগে, শুক্রবার তাদের উখিয়া থানায় হস্তান্তর করে এপিবিএন-১৪।
গ্রেফতারকৃতরা হলেন- উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা নুরুল হক ও তৈয়ব।
.png)
এপিবিএন-১৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল জানান, গত বৃহস্পতিবার রাতে উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালানো হয়। এ সময় ২ হাজার ৯৪০ ইয়াবাসহ নুরুল হক ও তৈয়বকে গ্রেফতার করা হয়। পরে তাদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
উখিয়া থানার ওসি মো. শামীম হোসাইন বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।