ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খাগড়াছড়িতে বাস-পিকআপ সংঘর্ষ, প্রাণ গেল ২ জনের

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩১, ২১ ফেব্রুয়ারি ২০২৪
খাগড়াছড়িতে বাস-পিকআপ সংঘর্ষ, প্রাণ গেল ২ জনের
দুর্ঘটনাকবলিত গাড়ি

খাগড়াছড়ির মাটিরাঙ্গা সড়কে পর্যটনবাহী বাস ও পিকআপের সংঘর্ষে দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে ১৫ জন।

বুধবার সকাল সাড়ে ১০টায় খাগড়াছড়ি মাটিরাঙ্গা উপজেলার সাপমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- খাগড়াছড়ি শহরের বাসিন্দা প্রীতিবালা ঘোষ ও মনিমা ঘোষ।

বিষয়টি নিশ্চিত করেছেন মাটিরাঙ্গা থানার ওসি কমল কৃঞ্চ ধর।

Advertisement

স্থানীয়রা জানান, খাগড়াছড়ি থেকে যাত্রী নিয়ে একটি পিকআপ জেলার গুইমারা যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা একটি পর্যটকবাহী বাসের সঙ্গে সাপমারা এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান পিকআপে থাকা দুই নারী। এ সময় আহত হন অন্তত ১৫ জন। স্থানীয়রা হতাহতের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠান।

মাটিরাঙ্গা থানার ওসি কমল কৃঞ্চ ধর বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি পুলিশ হেফাজতে রয়েছে। হতাহতদের উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!