ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চরফ্যাশনে পিকআপ চাপায় যুবক নিহত

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ২২:১৬, ২০ ফেব্রুয়ারি ২০২৪
চরফ্যাশনে পিকআপ চাপায় যুবক নিহত
চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স- ফাইল ফটো

ভোলার চরফ্যাশন উপজেলায় পিকআপ চাপায় আব্দুর রব সর্দার নামে এক যুবক নিহত হয়েছেন। 

মঙ্গলবার বিকেলে চরফ্যাশন উপজেলার চরফ্যাশন-দক্ষিণ আইচা সড়কের কাশেমগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক আব্দুর রব উপজেলার জিন্নাগড় ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নূর মোহাম্মদ সর্দারের ছেলে।

জানা গেছে, আব্দুর রব সড়কের পাশে দাঁড়ানো ছিলেন। এ সময় চরফ্যাশনগামী একটি পিকআপ দক্ষিণ আইচাগামী বাসকে সাইড দিতে গিয়ে ঐ যুবককে চাপা দিয়ে চলে যায়। বিষয়টি টের পেয়ে পাশে থাকা লোকজন আব্দুর রবকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানকার চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

এ বিষয়ে চরফ্যাশন থানার ওসি মো. শাখাওয়াত হোসেন বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!