ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৯, ২০ ফেব্রুয়ারি ২০২৪
চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বাসের ধাক্কায় তানবীর আজিজ (৩৩) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো একজন। 

মঙ্গলবার বি‌কে‌লে ঢাকায় চি‌কিৎসার জন্য নি‌য়ে যাওয়ার প‌থে তিনি মারা যান।  এর আগে সকাল ১০ টার দিকে আলমডাঙ্গার বন্ডবিল গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত তানবীর আজিজ চুয়াডাঙ্গা পৌর এলাকার টার্মিনাল পাড়ার বাসিন্দা। তিনি আলমডাঙ্গা উপজেলা ভূমি অফিসে মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী পদে কর্মরত ছিলেন।

Advertisement

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো তানবীর তার মোটরসাইকেল নিয়ে চুয়াডাঙ্গা থেকে আলমডাঙ্গায় ভূমি অফিসে যাচ্ছিলেন। পথিমধ্যে একটি দ্রুত গতির বাসের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। তার মোটরসাইকেলটি বাসের নিচে পড়ে প্রায় ২০০ ফুট দূরে চলে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজে পাঠায়। সেখান থেকে ঢাকায় নেয়ার পথে বি‌কে‌লে তানবীরের মৃত্যু হয়।

আলমডাঙ্গা থানার উপ-পরিদর্শক দেবাশীষ মন্ডল জানান, বাসের চালক পালিয়ে গেছে এবং ঘাতক বাসটি আটক করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।   

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!