মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে গফরগাঁও-আওলিয়া নগরের মাঝামাঝি বালিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে বিকেল সোয়া ৩টার দিকে জামালপুর এক্সপ্রেস ময়মনসিংহে পৌঁছায়।
ময়মনসিংহ রেলওয়ে স্টেশন মাস্টার নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুর এক্সপ্রেস গফরগাঁও-আওলিয়া নগরের মাঝামাঝি বালিপাড়া এলাকায় আসতেই পেছন থেকে তিনটি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। এতে ঢাকা ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে জামালপুর এক্সপ্রেস পিছিয়ে গিয়ে বগি তিনটি জোড়া লাগিয়ে সোয়া ৩টার দিকে ময়মনসিংহ স্টেশনে পৌঁছায়। সেখানে মেরামতের কাজ চলছে। এখন ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
.png)