ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সীতাকুণ্ডে লাইনচ্যুত বগি উদ্ধার, ট্রেন চলাচল স্বাভাবিক

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৪, ৩ জানুয়ারি ২০২৪
সীতাকুণ্ডে লাইনচ্যুত বগি উদ্ধার, ট্রেন চলাচল স্বাভাবিক
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে লাইনচ্যুত চট্টলা এক্সপ্রেস ট্রেনের বগিটি উদ্ধার করা হয়েছে। চট্টগ্রাম থেকে ঢাকামুখী ট্রেন চলাচল এখন স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

এর আগে, বুধবার ভোর ৬টার দিকে চট্টগ্রাম রেলস্টেশন ছেড়ে আসা ট্রেনটি সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের শুকলাল হাট এলাকায় পৌঁছালে বগি লাইনচ্যুত হয়। চালক প্রথমে বিষয়টি বুঝতে না পারলেও প্রায় এক কিলোমিটার দূরে গিয়ে ট্রেন থামানো হয়। এতে হতাহতের ঘটনা ঘটেনি। সকাল সাড়ে ১০টার দিকে বগিটি ছাড়া ঢাকার উদ্দেশে যাত্রা করে চট্টলা এক্সপ্রেস।

রেলওয়ে পুলিশের সীতাকুণ্ড ফাঁড়ির ইনচার্জ এসআই আমজাদ হোসেন বলেন, চট্টলা এক্সপ্রেস ট্রেনের একটি বগির চাকা লাইনের বাইরে চলে যায়। লাইনচ্যুত বগিটি উদ্ধার করে চট্টগ্রাম নিয়ে যায় রেলওয়ে কর্তৃপক্ষ। এ বগি ছাড়া ট্রেনটি ঢাকার উদ্দেশে চলে যায়।

Advertisement

সীতাকুণ্ড রেলস্টেশনের স্টেশনমাস্টার মোজাম্মেল হোসেন বলেন, দুর্ঘটনাকবলিত বগিটি উদ্ধার করা হয়েছে। ফলে এখন ঢাকামুখী ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!