ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

পাঁচ ঘণ্টা পর ঢাকার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩:১০, ৭ ডিসেম্বর ২০২৩
পাঁচ ঘণ্টা পর ঢাকার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক
ফাইল ফটো

রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেনের আঘাতে তিতাস কমিউটার ট্রেনের ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত ঘটনার প্রায় পাঁচ ঘণ্টা পর ঢাকার সঙ্গে সারাদেশের রেলওয়ে যোগাযোগ স্বাভাবিক হয়েছে। রাত পৌনে ১০টা নাগাদ ট্রেন চলাচল শুরু হয়।

বৃহস্পতিবার রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার।

এর আগে রাজধানীর তেজগাঁও রেল স্টেশন থেকে ঢাকা রেলওয়ে স্টেশনে আসার পথে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেনের আঘাতে লাইনচ্যুত হয় তিতাস কম্পিউটার ট্রেন। এতে বিকেল ৫টা থেকে রাত পৌনে ১০টা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকে।

Advertisement

ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক বলেন, তিতাস কম্পিউটার ট্রেন তেজগাঁও স্টেশন ছেড়ে আসার পর দুর্ঘটনার শিকার হয়। এতে ঢাকার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। রাত পৌনে ১০টা নাগাদ উদ্ধার কাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: ট্রেন
লিংক সফলভাবে কপি হয়েছে!