এর আগে সকাল ১০টার দিকে ওই এলাকায় চট্টগ্রামগামী মালবাহী ট্রেনের ৫ কন্টেইনার লাইনচ্যুত হয়। এরপর ঢাকার সঙ্গে উত্তর ও পশ্চিমাঞ্চলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
টঙ্গির রেলস্টেশন মাস্টার রাকিব এ তথ্য নিশ্চিত করেছেন।
.png)
তিনি জানান, সকাল ১০টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মালবাহী ট্রেনটি টঙ্গী ব্রিজে ওঠার আগে উত্তরার ৬ নম্বর সেক্টরে আব্দুল্লাপুর এলাকায় পাঁচটি কন্টেইনার লাইনচ্যুত হয়। এ সময় কন্টেইনারগুলো লাইনের বাইরে চলে যায়। এতে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চল-পশ্চিমাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে লাইনচ্যুত পাঁচটি কন্টেইনার উদ্ধারের পর দুপুর ২টায় রেল যোগাযোগ স্বাভাবিক হয় বলে জানান টঙ্গির রেলস্টেশন মাস্টার রাকিব।