ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জয়দেবপুরে লাইচ্যুত ইঞ্জিন উদ্ধার, ট্রেন চলাচল স্বাভাবিক 

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪৭, ১৭ জানুয়ারি ২০২৪
জয়দেবপুরে লাইচ্যুত ইঞ্জিন উদ্ধার, ট্রেন চলাচল স্বাভাবিক 
ফাইল ফটো

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশন এলাকায় তুরাগ কমিউটার ট্রেনের লাইচ্যুত ইঞ্জিন উদ্ধার করা হয়েছে। 

এর আগে বুধবার সকাল ৮টার দিকে কমিউটার ট্রেনের ইঞ্জিন লাইচ্যুত হয়। তুরাগ কমিউটার ট্রেন থেকে ইঞ্জিন কেটে (খুলে) পাল্টানোর সময় ইঞ্জিনটি লাইনচ্যুত হয়। 

জংশনের স্টেশন মাস্টার মো. হানিফ আলী জানান, সকালে ট্রেনটি ঢাকা থেকে যাত্রী নিয়ে গাজীপুর আসে। পরে জয়দেবপুর জংশন থেকে ট্রেনটি আবার ঢাকার দিকে চালানোর জন্য ইঞ্জিন খুলে ট্রেনটির সামনে নিয়ে যাওয়ার সময় জয়দেবপুর জংশন এলাকায় ৪ নম্বর লাইনে ইঞ্জিনটি লাইনচ্যুত হয়। এতে ঐ ট্রেনটি আর ঢাকা যেতে পারেনি। ঐ ট্রেনযোগে ঢাকায় যাওয়ার জন্য অপেক্ষমাণ যাত্রীদের অন্য ট্রেনে তুলে দেয়া হয়েছে। জংশন এলাকায় একাধিক লাইন থাকায় অন্য ট্রেনের যাতায়ত বিঘ্নিত হচ্ছে না। বেলা ১১টার দিকে ইঞ্জিনটির উদ্ধার সম্পন্ন হয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কোনো সিগন্যাল ছাড়াই ইঞ্জিন পরিবর্তন করতে গিয়ে ঐ দুর্ঘটনা ঘটেছে। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!