স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সদর উপজেলার রুহিয়ায় হাসকিং মিলে ধান সিদ্ধ করছিলেন চিহারুসহ অন্য শ্রমিকরা। এ সময় হঠাৎ করে বিকট শব্দে বয়লারটি বিস্ফোরিত হলে দগ্ধ হন চিহারু। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে ভর্তি করলে রাতে তার মৃত্যু হয়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে হাসপাতালের চিকিৎসক রকিবুল ইসলাম বলেন, গরম পানিতে তার শরীরের ৩০ শতাংশ ঝলসে গিয়েছিল।
.png)
স্থানীয় ইউপি চেয়ারম্যান মনিরুল হক বলেন, চাতালে বয়লারের তাপ পরিমাপের ব্যবস্থা নেই। তাই পানির তাপমাত্রা বাইরে থেকে বোঝা যায় না। সময়মতো গরম পানির বাতাস বের না হওয়ায় বয়লারটি বিস্ফোরিত হয়ে এমন দুর্ঘটনা ঘটে।
রুহিয়া থানার ওসি গুলফামুল ইসলাম বলেন, বিস্ফোরণের ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করা হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করেছে পুলিশ।