ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অকটেনের ড্রাম বিস্ফোরণ, পুড়ল ১০ দোকান

বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ২৩:২৭, ১৫ ফেব্রুয়ারি ২০২৪
অকটেনের ড্রাম বিস্ফোরণ, পুড়ল ১০ দোকান
ছবি: সংগৃহীত

বান্দরবানের লামা উপজেলার ইয়াংছা বাজারে অকটেনের ড্রাম বিস্ফোরিত হয়ে আগুন লেগে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ব্যবসায়ীদের দাবি, আগুনে পুড়ে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে ইয়াংছা বাজারে একটি জ্বালানি তেলের দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

জানা গেছে, স্থানীয় দোকানদার এনায়েত হোসেনের অকটেন ও তেলের দোকান থেকেই আগুনের সূত্রপাত। দোকানের আগুন লেগে অকটেনের ড্রাম বিস্ফোরিত হয়ে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও ১০টি দোকানের সব মালামাল পুড়ে যায়। ব্যবসায়ীদের দাবি, কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে মোট ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Advertisement

লামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা সাফায়েত হোসেন জানান, ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ১০টি দোকান পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির তালিকা করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!