স্থানীয় দমকল বিভাগের সহযোগী প্রধান জেমস উইলিয়াম, ওই বিস্ফোরণকে ‘সম্পূর্ণ ধ্বংসাত্মক’ পরিস্থিতি হিসেবে বর্ণনা করেছেন। শুক্রবার রাতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাস্তায় এবং আশেপাশে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত বাড়িটির ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়েছে।
ভার্জিনিয়ার স্টার্লিনে অবস্থিত বাড়িটিতে দুর্ঘটনার পর পরই দমকল এবং উদ্ধারকর্মীদের মোতায়েন করা হয়। তবে কী কারণে বাড়িটিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা রিপোর্ট লেখা পর্যন্ত নিশ্চিতভাবে জানা যায়নি। এই ঘটনায় ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে।
.png)