রোববার বিকেলে উপজেলার দুওসুও ইউনিয়নের মেসার্স মিরাজ ব্রিকস ফিল্ড এর স্বত্বাধিকারী দানেশ আলীকে এ অর্থদণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার ভূমি ফাতেহা তুজ জোহরা।
তিনি জানান, পরিবেশ অধিদফতরের ছাড়পত্রসহ ইট ভাটা পরিচালনার জন্য বৈধ কোনো কাগজপত্র নেই মেসার্স মিরাজ ব্রিকস ফিল্ড এর স্বত্বাধিকারী দানেশ আলীর। আমরা প্রাথমিকভাবে সতর্ক করার পরও কাগজপত্র প্রস্তুত করেনি। তাই বিকেলে অভিযান পরিচালনা করে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে আগামী ১ মাসের মধ্যে বৈধ কাগজপত্র দেখাতে না পারলে সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে।
.png)
জানা গেছে, এর আগেও ৩ বছর আগে পরিবেশ অধিদফতরের লোকজন এসে ২ লাখ টাকা জরিমানা করে মেসার্স মিরাজ ব্রিকস ফিল্ডের মালিককে ইট ভাটার কার্যক্রম বন্ধ করে স্থাপনা সরিয়ে নিতে বলেন। এরপরেও তিন বছর ধরে অবৈধভাবে ইটভাটাটি পরিচালনা করে আসছিলেন ইটভাটা মালিক দানেশ আলী।
জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার ৮ টি ইউনিয়নে ১৭টি ইট ভাটা রয়েছে। এর মধ্যে একটিরও বৈধ কাগজপত্র নেই।