ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টাকা না পেয়ে পোল্ট্রি খামারিকে হত্যার পর লাশ ফেলেন নদীতে

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০১, ১৮ ফেব্রুয়ারি ২০২৪
টাকা না পেয়ে পোল্ট্রি খামারিকে হত্যার পর লাশ ফেলেন নদীতে
পোল্ট্রি খামারি হত্যার ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়

দাবিকৃত টাকা না পাওয়ায় ফেনীর ছাগলনাইয়া উপজেলার পশ্চিম শিলুয়া এলাকায় আবুল কাসেম নামে এক পোল্ট্রি খামারিকে হত্যার পর লাশ নদীতে ফেলে দেওয়া হয়। পুলিশ এ হত্যারহস্য উদঘাটন করেছে।

এ ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। চার লাখ ৫৭ হাজার টাকা ছিনিয়ে নিতে না পেরে কাসেমকে খুন করা হয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি দেন তারা।

নিহত আবুল কাসেমের গ্রামের বাড়ি নেত্রকোণার দুর্গাপুর উপজেলায়। তিনি প্রায় ৪০ বছর ধরে ফেনীর ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের পশ্চিম শিলুয়া গ্রামে পরিবার নিয়ে বসবাস করছেন। 

Advertisement

রোববার দুপুরে প্রেস ব্রিফিংয়ে এসব তথা জানান ফেনীর পুলিশ সুপার জাকির হাসান।

তিনি জানান, সম্প্রতি আবুল কাসেম তার খামার থেকে চার লাখ ৫৭ হাজার টাকার মুরগি বিক্রি করেন। বিষয়টি জানতে পারেন মহামায়া ইউনিয়নের জয়নগর এলাকার মো. মোস্তফার ছেলে আলা উদ্দিন মিন্টু (৩৯) ও ফেনী সদরের মোটবী ইউনিয়নের বেদরাবাদ শিলুয়া এলাকার খুরশিদ আলমের ছেলে দ্বীন মোহাম্মদ নয়ন (৩৪)। গত ১৬ ফেব্রুয়ারি রাতে তারা আবুল কাসেমকে ডেকে নিয়ে সাড়ে চার লাখ টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে হত্যার হুমকি দেন। তাতেও রাজি না হওয়ায় মিন্টু লাঠি দিয়ে কাসেমের মাথায় আঘাত করেন। এ সময় তার সহযোগী নয়ন ও ইয়াছিন কিল-ঘুষি ও এলোপাতাড়ি পিটিয়ে আবুল কাসেমের মৃত্যু নিশ্চিত করেন। একপর্যায়ে তারা লাশ গুম করতে কালিদাস পাহালিয়া নদীতে ফেলে যান।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: ফেনী হত্যা
লিংক সফলভাবে কপি হয়েছে!