ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাঁজা বেচাকেনার সময় ২ নারী আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৬, ১৮ ফেব্রুয়ারি ২০২৪
গাঁজা বেচাকেনার সময় ২ নারী আটক
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় গাঁজা বেচাকেনার সময় দুই নারীকে আটক করেছে পুলিশ।

রোববার সকালে জেলা শহরের ডাকবাংলো মোড় এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ এলাকার সোহেল মিয়ার স্ত্রী লাকি বেগম এবং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সেনারবাদী এলাকার লাল মিয়ার মেয়ে শান্তা আক্তার।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মো. আসলাম হোসেন। তিনি জানান, জেলা শহরের ডাকবাংলো মোড় এলাকায় মাদক বেচাকেনা হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে সকালে সেখানে অভিযান পরিচালনা করে দুই নারীকে আটক করা হয়। পরে তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!