ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টাঙ্গাইলে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১৪, ১৮ ফেব্রুয়ারি ২০২৪
টাঙ্গাইলে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের মির্জাপুরে পিকআপের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো তিনজন। তবে তাৎক্ষণিক হতাহত‌দের নাম-প‌রিচয় জানা যায়‌নি।

রোববার বিকেলে উপজেলার ‌গোড়াই-সখীপুর সড়‌কের তে‌লিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে। বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশ‌তৈল পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ূন কবীর।

Advertisement

তিনি জানান, বিকেলে উপজেলার ‌গোড়াই-সখীপুর সড়‌কের তে‌লিপাড়া নামক স্থানে পিকআপের সঙ্গে সিএনজিচালিত অটো‌রিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটো‌রিকশার তিন যাত্রী মারা যান। আহত হন আরো তিনজন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পুলিশ কাজ করছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!