ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

উখিয়ায় মাইক্রোবাসের চাপায় শিশু নিহত

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৫, ১৭ ফেব্রুয়ারি ২০২৪
উখিয়ায় মাইক্রোবাসের চাপায় শিশু নিহত
ফাইল ছবি

কক্সবাজারের উখিয়ায় কোটবাজার-সোনাপাড়া সড়কে একটি মাইক্রোবাসের চাপায় রায়হান (৫) নামের এক শিশু নিহত হয়েছে। পুলিশ গাড়িটি আটক করলেও চালক পালিয়ে গেছেন।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ওই সড়কের বাদামতলী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু রায়হান উখিয়ার সোনাইছড়ি এলাকার আবদুর রহিমের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন। তিনি জানান, শিশুটি পাশে থাকা একটি দোকানে যাওয়ার সময় মাইক্রোবাস তাকে চাপা দিলে ঘটনাস্থলে সে মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গাড়িটি জব্দ করে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: নিহত শিশু
লিংক সফলভাবে কপি হয়েছে!