ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টাঙ্গাইলে মাদরাসা শিক্ষকের মরদেহ উদ্ধার

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ২৩:২১, ১৬ ফেব্রুয়ারি ২০২৪
টাঙ্গাইলে মাদরাসা শিক্ষকের মরদেহ উদ্ধার
ফাইল ফটো

টাঙ্গাইলের ভূঞাপুরে নিখোঁজের একদিন পর মাটির নিচ থেকে আব্দুল হক মিয়া নামে এক মাদরাসা শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে উপজেলার নিকরাইল ইউনিয়নের সারপলশিয়া গ্রামের একটি বাড়ির উঠানে পুঁতে রাখা ঐ শিক্ষকের মরদেহটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ। তবে তদন্তের স্বার্থে তাদের নাম-পরিচয় গোপন রেখেছে পুলিশ। নিহত আব্দুল হক মিয়া পলশিয়া দাখিল মাদরাসার শিক্ষক।

ভূঞাপুর থানার ওসি আহসান উল্লাহ জানান, বৃহস্পতিবার বিকেলে আব্দুল হক মিয়া বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ ছিলেন। পরে শুক্রবার বিকেলে তার স্ত্রী সন্দেহভাজন কয়েকজনের নাম উল্লেখ করে কিছু তথ্য দেন। সেই তথ্যের ভিত্তিতে একই এলাকার কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে ঐ এলাকার জাহানারা বেগমের বাড়ির উঠানে পুঁতে রাখা অবস্থায় আব্দুল হক মিয়ার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Advertisement

তিনি আরো জানান, এ সময় তিনজকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় ভূঞাপুর থানায় মামলার প্রস্তুতি চলছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!