শুক্রবার বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের কাঞ্চনিবাজার এলাকার মাঝি বাড়িতে এ ঘটনা ঘটে। কনের মামাতো ভাই হারুনুর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
জানা যায়, চর রুহিতা ইউনিয়নের কাঞ্চনিবাজার এলাকার মাঝি বাড়ির হুমায়ুন কবিরের মেয়ে রুমা আক্তার সঙ্গে একই ইউনিয়নের চর রুহিতা গ্রামের হাওলাদার বাড়ির দিন মোহাম্মদের ছেলের সঙ্গে দুই বছর পূর্বে বিয়ে হয়। শুক্রবার বরযাত্রীরা কনের বাড়িতে যায়। ১৩০ জন বরযাত্রীর যাওয়ার কথা থাকলেও কনে পক্ষের দাবি তারা আরো বেশি অতিথি যান। এ নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধ দেখা দেয়।
.png)
একপর্যায়ে বরের দুলাভাই নাসির পানি চাইলে সেটি দিতে দেরি হওয়ায় বর পক্ষের লোকজন চেয়ার টেবিল ভাঙচুর করেন। এ নিয়ে দুই পক্ষের কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এতে বর কামাল হোসেন, কনে রুমা আক্তার, বরের ভগ্নিপতি জহির হোসেন, কনের নানা আনায়ারুল্লাহ, মামা খোরশেদ, মামা স্বপন, প্রতিবেশী রাসেল, ইমন, বরের আত্মীয় রাসেল ও পারভীনসহ দুই পক্ষের ১০ জন আহত হন। এদের মধ্যে রাসেল, জহির, পারভীন লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সদর মডেল থানার এসআই আবদুল হান্নানের নেতৃত্বে পুলিশের একটি দল।
তিনি বলেন, আমরা বিয়ে বাড়িতে গিয়েছি। বর ও কনের বাবাসহ উভয় পক্ষের সঙ্গে কথা বলেছি। উভয়পক্ষ স্থানীয়ভাবে ঘটনাটি মীমাংসা করবেন বলে জানিয়েছেন।