ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নারীর ঝুলন্ত লাশ উদ্ধার, ছেলেসহ দুই পুত্রবধূ আটক

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩০, ১৫ ফেব্রুয়ারি ২০২৪
নারীর ঝুলন্ত লাশ উদ্ধার, ছেলেসহ দুই পুত্রবধূ আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

ঝালকাঠিতে হাসিনা বেগম নামে এক নারীর ‍ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে ঝালকাঠি শহরতলীর রামনগর এলকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। 

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে ছেলে এবং পুত্রবধূরা ওই নারীকে হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা করছে। এ ঘটনায় তার ছেলে ও দুই পুত্রবধূকে আটক করেছে পুলিশ। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। হাসিনা বেগম ওই এলাকার মৃত আনোয়ার তালুকদারের স্ত্রী।

জানা যায়, হাসিনা বেগমের বড় ছেলে ও দুই পুত্রবধূর সঙ্গে রামনগর গ্রামের বাড়িতে বসবাস করতেন। তিনি বার্ধক্যজনিত কারণে সব সময় স্কেচে ভর করে হাঁটেন। কিন্তু তাকে প্রতিনিয়ত বড় ছেলে শাহ আলমসহ দুই পুত্রবধূ শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। বুধবার বিকেলে তাকে নির্যাতন করে হত্যা করে গাছে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার চালায়। একজন ক্রাসে ভর দিয়ে হাঁটা মানুষ কিভাবে গাছে ঝুলে আত্মহত্যা করে। তার মাথায় রক্তাক্ত আঘাত এবং গলায় ফাঁসের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। পুলিশ নিহত হাসিনা বেগমের বড় ছেলে শাহ আলম ও তার স্ত্রী খাদিজা বেগম এবং প্রবাসী ছোট ছেলে সুমনের স্ত্রী ময়না বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

Advertisement

নিহতের ভাইয়ের ছেলে ওমর ফারুক বলেন, আমার ফুপু হাসিনা বেগমের তিন ছেলের মধ্যে মেঝো ছেলে সুজন স্ত্রীসহ পরিবার নিয়ে ঢাকায় থাকেন। ছোট ছেলে সুমন প্রবাসে থাকলেও তার স্ত্রী ময়না বেগম বাড়িতে থাকেন। বড় ছেলে ও দুই পুত্রবধূর সঙ্গে তিনি বসবাস করেন। তার মাথায় রক্তাক্ত আঘাত রয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।

ঝালকাঠি সদর থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। ময়নাতদন্ত রিপোর্টের পরে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ঝালকাঠি
লিংক সফলভাবে কপি হয়েছে!