মঙ্গলবার রাতে রাজাপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক (দফতরের দায়িত্বে) মো. আবু সায়েম আকনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত নেতারা হলেন- গালুয়া ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মো. কিসমত ফরাজি, বড়ইয়া ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মনির মেম্বার, বড়ইয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শাহিন ও বড়ইয়া ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক সানাউল হক অপু।
.png)
রাজাপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুম বিল্লাহ পারভেজ বলেন, দলের শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকায় ও নিজ দল ছেড়ে অন্য দলে যোগদান করে মীরজাফরের পরিচয় দেওয়ায় সুনির্দিষ্ট অভিযোগে তাদের দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। যারা দলের শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকবে তাদের সবাইকে বহিষ্কার করা হবে।