ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ধর্মপাশায় দলীয় শৃঙ্খলা ভঙ্গে ছাত্রদল নেতা বহিষ্কার

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৩, ২৩ জানুয়ারি ২০২৪
ধর্মপাশায় দলীয় শৃঙ্খলা ভঙ্গে ছাত্রদল নেতা বহিষ্কার
বহিষ্কারকৃত ছাত্রদল নেতা আলামিন- ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের ধর্মপাশায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আলামিন নামের এক ছাত্রদল নেতা‌কে ব‌হিষ্কার করা হ‌য়ে‌ছে। তি‌নি উপ‌জেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়‌ন ছাত্রদলের সভাপতি ছিলেন।

সম্প্রতি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কার করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়- দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আলামিন আহমেদকে ছাত্রদলের সভাপতি পদ থেকে বহিষ্কার করা হলো।

Advertisement

উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সারোয়ার হোসেন বলেন, দলীয় সিদ্ধান্ত অমান্য করায় সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের সভাপতি পদ থেকে আলামিনকে বহিষ্কার করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!