মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে জামালপুর শহরের বিসিক শিল্পনগরী এলাকা থেকে প্রাণীটিকে উদ্ধার করা হয়।
জানা যায়, বিসিক শিল্পনগরীর আরসিআই লিমিটেডের গোডাউনের বাইরের পেছন অংশে পেঁপে গাছের নিচে গন্ধগোকুলটি দেখতে পায় শ্রমিকরা। এ সময় ওই কারখানার শ্রমিক মান্নান সুকৌশলে অক্ষত অবস্থায় প্রাণীটি আটকে ফেলে। পরে তারা জামালপুর বন বিভাগকে খবর দেয়।
.png)
জামালপুর সামাজিক বনায়ন প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল করিম জানান, প্রাণীটির নাম গন্ধগোকুল। চিকিৎসা দেয়ার পর বনে অবমুক্ত করা হবে।