এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের জোবায়ের ও বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের শফিউল্লাহ।
.png)
সোমবার এ তথ্য জানান র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি টিম উখিয়ার মধুরছড়া এলাকায় অভিযান চালায়। এ সময় ঐ দুই আরসা সদস্যকে গ্রেফতার করা হয়। পরে তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা আরসার গান গ্রুপের সক্রিয় সদস্য বলে স্বীকার করেন। তারা দেশীয় অস্ত্র ও গোলাবারুদ মহেশখালী থেকে সংগ্রহ করে আরসার গান গ্রুপের কাছে সরবরাহ করতেন।
উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের এ কর্মকর্তা।